..বেদনার রং নীল
  • ℜ-Home
  • TJ-comments
  • Kobita
    • Valentines 13 Poems
    • R-valentine
    • Valenines Day poems
    • vDay WithOut yOu 15
    • Blog
  • Binodon-Bichitra
    • anuroder asor
  • Muzic
  • AmarDesh
  • TomarJonno
    • Aniversary 2
    • Anniversary 3
    • Jonmodin Tomar
  • About us
  • LIVE Cricket
    • new7wonders
  • Hurricane Sandy
  • Tui Rajakar
  • MonerJanala
  • Sanuhar
  • Jonmodin 2015
  • BPL
    • BPL 2015 Player List
  • The Fizz
  • Ramadan 2016
  • SalmanShah
  • Partner
Share on Facebook

ঢালিউডে নয়া হিরোইন সুস্মি

3/7/2016

0 Comments

 
সুস্মি bangla actress
নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে ঢাকাই চলচ্চিত্র। প্রতিনিয়ত চলছে পরীক্ষা-নিরীক্ষা। তার মধ্যেই প্রতি নিয়ত বড়পর্দায় হাজির হচ্ছে নতুন নতুন মুখ। সেই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্রে নাম লেখালেন সুস্মি আহসান। হাসান ফুয়াদের পরিচালনায় ‘কাঁটা’ নামের ছবিটিতে সুস্মির বিপরীতে থাকছেন নবাগত পারভেজ।
ইমপ্রেশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন রওশন আরা রুবি। নায়িকা সুস্মির এটি দ্বিতীয় হলেও নায়ক হিসেবে পারভেজের এটাই আত্মপ্রকাশের চলচ্চিত্র।
সোমবার সন্ধ্যায় রাজধানীর দিলু রোডে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেশনের নিজস্ব কার্যালয়ে ‘কাঁটা’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্মাতা শাহীন সুমন, প্রত্যয় খান, ইলিয়াস, লোপাসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ছবিটির গল্প সম্পর্কে পরিচালক জানান, ‘একটি মেয়ের জীবনে উদ্ভূত নানা সমস্যা ও তা থেকে উত্তরণের প্রচেষ্টাই দেখানো হবে কাঁটা ছবিতে। এখানে মেয়েটির শিক্ষা গ্রহণ করতে শহরে আসা, এখানে তার চলাফেরার নানা প্রতিবন্ধকতা, একটি ছেলের প্রেমে পড়ার পর পারিবারিক সমস্যার মুখোমুখি হওয়া এবং তা মোকাবিলা করার মধ্য দিয়ে হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো একটি সমাপ্তি দেখতে পাবেন দর্শক।’
এ প্রসঙ্গে সুস্মি বলেন, ‘এটা আমার দ্বিতীয় ছবি। গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর আপনারা দোয়া করবেন যাতে আমরা পুরো টিম ভালো কিছু করতে পারি।’
‘কাঁটা’ ছবিতে পারভেজ-সুস্মি ছাড়া আরো অভিনয় করবেন ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, আব্দুল্লাহ সাকী প্রমুখ।
ছবিটিতে দেশসেরা গীতিকবিদের কথা ও জনপ্রিয় সব কণ্ঠশিল্পীদের কণ্ঠে একটি আইটেম গানসহ মোট ছয়টি গান থাকবে। এরই মধ্যে প্রত্যয় খানের সুর-সংগীতে ‘কল্পনাতে’ শিরোনামের একটি গান তৈরি হয়েছে। যেখানে লাবণ্য’র সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন প্রত্যয় নিজেই।

0 Comments



Leave a Reply.

    অনন্য পোষ্ট সমূহ


    আমার সাথে যোগদিন ফেইসবুকে।।

    binodon bichitra

    ওয়েবপেজ এডিটর ➴

    Prema Aktar

      আপনার লেখা অথবা যেকোন তথ্য আমাদের জানাতে যোগাযোগ করুন।

    পাঠিয়ে দিন

    RSS Feed

আপনিও থাকুন আমাদের সাথে..

Our Journey Partners

MonerJanala -our upcoming site

BuyFbFanz.com -How to Make Money Online
iMarkettingWorld.com -Internet Marketing


       ..Please contract us for your partnership

You can like us here..

এই সাইটের লেখা বা প্রকাশিত  তথ্য সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট তুমিℜআমি.কম এর। এই সাইটের প্রকাশিত লেখা অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ,সংকলণ করা সম্পূর্ণ বেআইনি।।   
    কপিরাইট © ২০০৮-২০২
৫ , তুমিℜআমি.কম  নিউইয়র্ক,ইউএসএ